চ্যাটজিপিটিতে ভরসায় আইনজীবীকে সাজা

চ্যাটজিপিটিতে ভরসায় আইনজীবীকে সাজা

আদালতের ব্রিফিংয়ে চ্যাট জিপিটি ব্যবহারের অভিযোগে আইনজীবীকে সাজা দেওয়া হয়েছে। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ব্রিফিংয়ে চ্যাট জিপিটি ব্যবহারের অভিযোগে ধরা পড়ায় মার্কিন আইনজীবীকে শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউটাহ’র এক আদালত।

ওই আইনজীবী আদালতে এমন কিছু কাগজ জমা দিয়েছেন, যেখানে চ্যাটজিপিটিকে লেখা তৈরি করে দিতে বলেছিলেন তিনি। আর, কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সেই নথিতে এমন সব বিষয়ের উল্লেখ ছিল যেগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই। উদাহরণ হিসাবে, নথিতে এমন এক মামলার উল্লেখ ছিল, যে মামলাটি কখনোই দায়ের হয়নি।

আদালতের নথি পর্যালোচনা করে ইউটাহের স্থানীয় সংবাদমাধ্যম সাইট এবিসিফোর প্রতিবেদনে লিখেছে, ওই মামলার আবেদনকারীর পক্ষের আইনজীবী ছিলেন রিচার্ড বেডনার ও আরেকজন ইউটাহভিত্তিক আইনজীবী ডগলাস ডারবানো। সময়মতো মামলার আপিলের আবেদন দাখিল করেছিলেন তারা।

আইনজীবীদের পক্ষ থেকে জমা দেওয়া ওই আইনি প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গিয়েছে, সেটি একজন সহকারী লিখেছে। ওই সময় বিপরীত পক্ষের আইনজীবী সেখানে বেশ কয়েকটি ভুল খুঁজে পান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন