ব্রাজিলের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ব্যবধান সামান্য

ব্রাজিলের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ব্যবধান সামান্য
ছবি: সংগৃহীত।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনায় অর্ধেকের বেশি ভোটের হিসাব পাওয়া গেলেও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার প্রতিদ্বন্দ্বী সিনেটর বলসোনারোর মধ্যে ব্যবধান খুবই সামান্য। দেশটির সরকারি নির্বাচন কর্তৃপক্ষের সরাসরি প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

৫১ দশমিক ৯৪ শতাংশ ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫০ দশমিক ১৬ শতাংশ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ৮৪ শতাংশ ভোট।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় এক-তৃতীয়াংশের কিছু বেশি ভোট গণনা হওয়ার সময় বলসোনারো সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও লুলার জয়ের পূর্বাভাস দিয়েছেন দেশটির বিশিষ্ট জরিপকারী প্রতিষ্ঠান অ্যাটলাসইন্টেলের প্রধান নির্বাহী আন্দ্রেই রোমান।

চলমান ভোট গণনার তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া মন্তব্যে তিনি এ পূর্বাভাস দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন