রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রুবিও

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সৌদি আরবে হুথিদের হামলা ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিজ্ঞাপন

তার যুক্তি, বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রভাব এবং অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার সম্ভাব্য পরিণতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুবিও বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘাতের প্রভাব এখন পরস্পরের ওপর পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন দেশের ওপর এর প্রভাব বিবেচনায় নিতে হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র ভারতও রয়েছে।

রুবিওর ভাষ্য, ভারত স্বেচ্ছায় জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে। তবে দেশটি এখনো রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কেনে। রাতারাতি জ্বালানির উৎস পরিবর্তন করা ভারতের পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সৌদি আরবে হুথিদের হামলা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে। এসব পরিস্থিতি এবং এর পারস্পরিক প্রভাব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে।

রুবিওর দাবি, রাশিয়া একভাবে না একভাবে ডিজেল বিক্রি করবেই। প্রশ্ন হলো, সেই বিক্রি থেকে যুক্তরাষ্ট্র কতটা সুবিধা পাবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন