কাতারে ইসরাইলি হামলায় নিহত ৫

কাতারে ইসরাইলি হামলায় নিহত ৫

কাতারে ইসরাইলি বিমান হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। হামলার লক্ষ্য ছিল দোহায় অবস্থানরত হামাস নেতারা।

মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন গাজার শীর্ষস্থানীয় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হিমাম আল-হাইয়া, খলিলের অফিস পরিচালক জিহাদ লাবাদ আবু বিলাল এবং তিন সহযোগী—আবদুল্লাহ আবু খলিল, মুমান আবু ওমর ও আহমেদ আবু মালেক। ধারণা করা হচ্ছে, তারা হামাস নেতাদের দেহরক্ষী বা উপদেষ্টা ছিলেন।

বিবৃতিতে হামাস আরও বলেছে, এই হামলা প্রমাণ করে যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার কোনও ধরনের শান্তি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নন।

হামাস দাবি করেছে, মার্কিন মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনার সময়ই এই হামলা হয়েছে, যা আলোচনার প্রতি ইসরাইলের অবজ্ঞা প্রদর্শন করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার বিকালে দোহায় এক বৈঠকে আলোচনার সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন