ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর পথ খুঁজতে ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বুসাইদির সঙ্গে ফোনালাপে সম্ভাব্য সংলাপ পুনরায় শুরুর জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরির বিষয়টি গুরুত্ব পায়। এ সময় হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ওমান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যকার সংলাপ স্থগিত রয়েছে।

অন্যদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির সঙ্গে আলাদা ফোনালাপে পারস্য উপসাগর ও লোহিত সাগরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আরাগচি। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক উদ্যোগের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি পরিস্থিতির অবসানের ওপর জোর দিয়েছেন, যেখানে দেশটি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থার মধ্যে রয়েছে। সমস্যা সমাধানে শক্ত অবস্থানের পাশাপাশি যুক্তি ও আলোচনার পথ খোলা রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেছেন।

পেজেশকিয়ানের এমন বক্তব্যের পরই ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচির এই ধারাবাহিক ফোনালাপ অনুষ্ঠিত হলো।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন