আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে বেসামরিক নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল

আমার দেশ অনলাইন

ইরানে বেসামরিক নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সহিংসতায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন।

এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে। আহতদের মধ্যে অন্তত ১০০ জন শিশু রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর যাচাই–বাছাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে এইচআরএএনএ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন