আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং সেই অঙ্গীকারের অংশ হিসেবেই তারা মিত্রদের পাশে দাঁড়াচ্ছে।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁ নিশ্চিত করেছেন, ফ্রান্স তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণতরী শার্ল দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, গত কয়েক ঘণ্টার মধ্যে দাসো রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার রাডার মোতায়েন করা হয়েছে। এসব সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন