যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালি এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্তে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে সিমি ভ্যালি এরাকায় এ ঘটনা ঘটে। দ্য নিউ ইয়র্ক পোস্ট এতথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তে একজন আরোহী নিহত হয়েছেন। দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০.৪৭ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত সিমি ভ্যালির উড র্যাঞ্চ অংশে একটি বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

