রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। রুশ রাজধানী মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে, মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত ক্রেমলিনে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, রেজাই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির একটি বার্তা প্রেসিডেন্ট পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। তবে সেই বার্তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তেহরান ও মস্কো দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পুতিন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করায়, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের সমীকরণে কিছুটা পরিবর্তন এসেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


