ইউরোপের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা আরাগচির

ইউরোপের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা আরাগচির

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসী কর্মকাণ্ড ও অপরাধের’ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো নীরবতা ও তোষণনীতি অবলম্বন করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম দে ব্রুইনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলো একদিকে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি নিজেদের অঙ্গীকারের কথা বলছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘প্রকাশ্য সামরিক আগ্রাসনের’ প্রতি উদাসীন থাকছে বা তা সমর্থন করছে।

বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম দে ব্রুইন কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও ইউরোপের মধ্যকার যোগাযোগ ও সম্পর্ক নিয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন।

সূত্র: আল-জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন