অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল আনতে যাচ্ছেন মার্কিন সিনেটর।
মার্কিন সিনেটর রুবেন গ্যালেগো জানিয়েছেন, তিনি অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরাইলি বসতি নির্মাণে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলের সহ-উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গ্যালেগো বলেন, এই আইন নেতানিয়াহুর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেয়: সবার জন্য প্রকৃত শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে।
গ্যালেগো সতর্ক করে বলেন, ইসরাইলি বসতি নির্মাণের এই পদক্ষেপ পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলবে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


