মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে: এরদোয়ান

মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল হিসাব করছেন।

বিজ্ঞাপন

তুরস্ক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। গাজার ২০ লক্ষের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর কথা বলা হয়েছিল। একই সঙ্গে ইসরায়েলের গাজায় হামলা গণহত্যার শামিল এবং এর সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করে তুরস্ক।

এরদোয়ান বলেন, দুঃখজনকভাবে, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। ইতিহাস, মূল্যবোধ এবং এখানকার অভিজ্ঞতা উপেক্ষা করে কোনো নীতি গ্রহণ করা উচিত নয়।

তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন এবং নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির পথে এগিয়ে যাবেন।

এরদোয়ান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও তিনি প্রকৃত কোনো শান্তির লক্ষণ দেখছেন না এবং মুসলিম বিশ্ব এখনও এই বিষয়ে কোনো সম্মিলিত পদক্ষেপ নিতে পারেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন