ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নীরব থাকলে আগে বা পরে হোক এর মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
স্পেনের সম্প্রচার মাধ্যম টিভিইকে বৃহস্পতিবার মুখপাত্র ইসমাইল একথা বলেন।
বিজ্ঞাপন
তুরস্কের আকাশে বাধাপ্রাপ্ত হওয়া মিসাইলটি ইরান থেকে ছোড়া হয়েছে, এমন দাবিও তিনি অস্বীকার করেছেন।
এর আগে তুরস্ক দাবি করে, দেশটির আকাশসীমায় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

