আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সামরিক বিমান পাঠাল অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সামরিক সম্পদ’ মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বয়ং এই ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আলবানিজ জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই এই অঞ্চলে ছয়টি ‘সংকট প্রতিক্রিয়া দল’ (ক্রাইসিস রেসফন্স দল) পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, এই সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে আমরা ইতোমধ্যেই প্রয়োজনীয় সামরিক সম্পদ মোতায়েন করেছি।

প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিস্তারিত সামরিক তথ্য প্রকাশ না করলেও অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, অন্তত দুটি সামরিক বিমান ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যে মোতায়েন করা হয়েছে। মূলত এই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনবোধে দ্রুত সরিয়ে নেওয়ার লক্ষ্যেই এই সামরিক ও কৌশলগত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সঙ্গে ইসরাইল সরাসরি সংঘাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের ফলে গোটা মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের অন্যতম মিত্র হিসেবে অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের সুরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা পর্যবেক্ষণে এই পদক্ষেপ নিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন