ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না তেহরান। সোমবার এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইয়েমেনে বর্তমানে যা ঘটছে, তার সঙ্গে ইরানের কোনো ধরনের সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, অনেক দেশই চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
বিজ্ঞাপন
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


