আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিয়াদে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা

আমার দেশ অনলাইন

রিয়াদে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা

নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কানাডিয়ান দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ আজ দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সহশরীরে উপস্থিত হওয়ার সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলায় দূতাবাসের অভ্যন্তরে আগুন ধরে যায় এবং ভবনটির আংশিক ক্ষয়ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল সংঘাতের চরম উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...