পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ জো ক্যাসপার

পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ জো ক্যাসপার

পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চিফ অব স্টাফ জো ক্যাসপার। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে সাম্প্রতিক রদবদলের মধ্যে এটিও একটি। খবর এএফপি।

বিজ্ঞাপন

ক্যাসপারের পদত্যাগ সাম্প্রতিক সময়ে পেন্টাগনের শীর্ষ পদ থেকে একাধিক বহিষ্কারের সর্বশেষ উদাহরণ। গত সপ্তাহে ৩ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে তথ্য ফাঁস হওয়া নিয়ে তদন্ত চলছিল এবং তারা ক্যাসপারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন।

সাবেক সিনিয়র উপদেষ্টা ড্যারিন সেলনিক, ড্যান ক্যাল্ডওয়েল ও কলিন ক্যারল গত রোববার পাল্টা বিবৃতি দিয়ে বলেন, পেন্টাগন কর্তৃপক্ষ তাদের ‘মিথ্যা অভিযোগে চরিত্র হননের’ চেষ্টা করেছে।

যৌথ বিবৃতিতে আরো বলা হয়, আমাদের এখনো জানানো হয়নি আসলে কী বিষয়ে আমাদের তদন্ত করা হয়েছে। তদন্ত এখনো চলছে কি না, কিংবা আদৌ তথ্য ফাঁসের কোনো তদন্ত শুরু হয়েছিল কি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন