আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজস্থানে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু

আমার দেশ অনলাইন

রাজস্থানে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু

ভারতের রাজস্থানে বিয়ের প্রস্তুতির মাঝেই দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন- শোভা (২৫) ও বিমলা (২৩)। রাজস্থানের যোধপুর জেলার মানাই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দুই নারীই বিষাক্ত পদার্থ পান করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুই বোন শোভা ও বিমলার বিয়ে হওয়ার কথা ছিল। এই উপলক্ষে শুক্রবার রাত পর্যন্ত তাদের বাড়িতে চলছিল জমকালো বিয়ের প্রস্তুতি ও আয়োজন। আনন্দঘন সেই পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।

পুলিশ বলছে, শুক্রবার রাত গভীর পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা চলার পর দুই বোন ঘুমাতে যান। রাত প্রায় চারটার দিকে হঠাৎ করেই তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এনডিটিভির সংবাদের এসেছে , মৃত্যুর খবর পেয়ে পরিবার যখন শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে, তখন পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তা স্থগিত করে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দুই বোন বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে মারা যেতে পারেন। বিয়ের ঠিক আগের রাতে দুই বোন কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও তদন্ত চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...