আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সামরিক চাপেও নতি স্বীকার নয়, ইরান ইস্যুতে কৌতূহলী ট্রাম্প

আমার দেশ অনলাইন

সামরিক চাপেও নতি স্বীকার নয়, ইরান ইস্যুতে কৌতূহলী ট্রাম্প
ছবি: সংগৃহীত।

মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন এবং জানতে চাইছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের পরও কেন তেহরান ‘আত্মসমর্পণ’ করেনি। শনিবার ফক্স নিউজে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উইটকফ জানান, ওয়াশিংটন ইরানের ওপর চাপ বাড়াতে অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিভিন্ন অস্ত্র মোতায়েন করেছে। একই সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে। চুক্তিতে অগ্রগতি না হলে ইরানকে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলেও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে।

সাক্ষাৎকারে উইটকফ বলেন, ট্রাম্প ‘হতাশ’ নন, তবে কৌতূহলী যে এত চাপের মুখেও ইরান কেন আলোচনায় নরম অবস্থান নিচ্ছে না। তিনি বলেন, ‘আমি ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু কেন তারা আমাদের কাছে এসে বলছে না যে তারা অস্ত্র চায় না এবং কী করতে প্রস্তুত তা জানাচ্ছে?’ তার মতে, তেহরানকে সেই অবস্থানে আনা সহজ হচ্ছে না।

এছাড়া উইটকফ নিশ্চিত করেন যে প্রেসিডেন্টের নির্দেশে তিনি ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে পাহলভি ইরানে ফেরেননি। তবে বৈঠকের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...