সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে। হুথিদের পক্ষ থেকে সশস্ত্র হামলার হুমকি বেড়ে যাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাসটি আরো জানিয়েছে, ইরান মার্কিন সরকারের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণসংক্রান্ত বিঘ্নের বিষয়েও নাগরিকদের সচেতন থাকতে হবে।

এর আগে সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনও দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন