ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের
ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, ‘আমরা শুধু প্রস্তাব পাস করেই এই যুদ্ধ বন্ধ করতে পারব না; যুদ্ধ বন্ধ করতে হলে এর অর্থায়ন বন্ধ করতে হবে—এটাই করণীয়।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এ যুদ্ধ অবৈধ এবং অসাংবিধানিক। এ যুদ্ধে ১৯ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এছাড়া যুদ্ধের পেছনে শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।’

ভারমন্ট অঙ্গরাজ্যের এই স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ককাসভুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের পক্ষে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন