ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের ফাঁকে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শু ফেইহং বলেন, দুই দেশের শীর্ষ নেতার কৌশলগত দিকনির্দেশনার ভিত্তিতে চীন ভারতের সঙ্গে কাজ করতে চায়। একই সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানো, সহযোগিতা জোরদার এবং মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
শু ফেইহং জানান, কাজাখস্তানের কাজান ও চীনের তিয়ানজিনে বৈঠকের পর টানা তৃতীয় বছর মোদি-জিনপিং মুখোমুখি বৈঠকে বসছেন।
২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
ভারতের আয়োজনে নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


