গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ছবি: সংগৃহীত।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‘গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা আমাদের ভুলে গেলে চলবে না।’

বিজ্ঞাপন

গাজা-সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

গুতেরেস আরো বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সংগত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন