ইসরাইলি বিমানঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি বিমানঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইল বিমানঘাঁটিতে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াহিয়া সারি জানান, গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

ইয়েমেনি মুখপাত্র বলেন, এই হামলায় একটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে।

মূলত গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে।

তাদের এসব হামলার ফলে ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন