ইরানে সামরিক অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের দাবি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াসামিন বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধ’ শুরুর পর মার্কিন সামরিক বাহিনীর হামলায় একটি স্কুলে ১২০ শিশু নিহত হয়েছে। এছাড়া ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং দেশটির জনগণ রেকর্ড পরিমাণ জ্বালানির উচ্চমূল্যের বোঝা বহন করছেন।
আনসারির অভিযোগ, এর পাশাপাশি মার্কিন নাগরিকরা রেকর্ডের সর্বোচ্চ গ্যাসের দাম সহ্য করছেন, অথচ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে ট্রাম্প ও তার ছেলেরা লাভবান হয়েছেন।
তিনি আরো বলেন, ‘এই যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা পিট হেগসেথ—কেউই কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। সেনাসদস্য, শিশু ও নিরপরাধ বেসামরিক মানুষ কোনো কারণ ছাড়াই প্রাণ হারিয়েছেন।’
আনসারি বলেন, ‘এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং পিট হেগসেথকে অভিশংসন করতে হবে।’
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


