আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যে অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুরোধ পায়নি তাইওয়ান

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুরোধ পায়নি তাইওয়ান

মধ্যপ্রাচ্যে অস্ত্র স্থানান্তর নিয়ে যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ানের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু।

বিজ্ঞাপন

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ওয়াশিংটন তাইওয়ানের কাছে তাদের যুক্তরাষ্ট্রে তৈরি কোনো সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে অনুরোধ জানায়নি।

তিনি আরও বলেন, যদি কখনো তাইওয়ানের কাছে থাকা যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র অন্য কোথাও মোতায়েন করার বিষয় ওঠে, তা কেবল যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতেই সম্ভব হবে।

এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন গত শুক্রবার জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা কিছু মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এসব প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে ভারী মার্কিন সামরিক পরিবহন বিমান এসে পৌঁছেছে, যা দিয়ে সরঞ্জামগুলো আকাশপথে স্থানান্তর করা হতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন