আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলা, নিহত অন্তত ৫

আমার দেশ অনলাইন

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলা, নিহত অন্তত ৫

ইরাকের কিরকুক শহরে ইরানপন্থি মিলিশিয়া জোটের একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

আলজাজিরা আরবিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ৪০তম ব্রিগেডের সদর দপ্তরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়। এই হামলায় হতাহতের ঘটনা ঘটে।

তবে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি কে বা কারা এই হামলা চালিয়েছে।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ), যা হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। এসব গোষ্ঠীর অনেকগুলো যুক্তরাষ্ট্রের ইরাক দখলের সময় গড়ে ওঠা প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...