আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

ক্যারিবিয়ান সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩
ছবি: আল জাজিরা

মাদক চোরাচালানের অভিযোগে ক্যারিবিয়ান সাগরে নৌযানে আবারো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সবশেষ হামলায় তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

শনিবার গভীর রাতে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে নৌযানটি অবৈধ মাদক চোরাচালান সঙ্গে জড়িত ছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ওই হামলা চালানো হয়। নৌযানটিতে তিনজন মাদক-সন্ত্রাসী ছিল বলে দাবি করে তিনি জানান, হামলায় এরা তিনজনই মারা গেছেন।

এরআগে গত বুধবার এ ধরণের আরো একটি হামলায় চারজন নিহত হন। এছাড়া সোমবার ১৪ জন নিহত হন।

সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হওয়া এই অভিযানে ৬২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্প প্রশাসন বলছে, মাদক চোরাচালানের অভিযোগে এসব হামলা করা হয়েছে। তবে এমন দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি যুক্তরাষ্ট্র।

সমালোচকরা এই হামলাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন