শিক্ষামন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ পার্টি

শিক্ষামন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ পার্টি
ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে চলছে আন্দোলন। শিক্ষামন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে জন্তর মন্তর বা নিরপেক্ষ কোনো স্থানে আলোচনা হতে পারে, তবে মন্ত্রীদের বাসভবনে নয়। অতীতে আলোচনার নামে সময় নষ্ট করায় তারা আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, নিট কেলেঙ্কারির প্রকৃত দায় শিক্ষামন্ত্রীর এবং তার পদত্যাগই আন্দোলনের একমাত্র দাবি। তিনি বলেন, দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, বেঙ্গালুরুসহ দেশের বিভিন্ন শহরেও একই দাবিতে বিক্ষোভ চলছে।

গত ৬ জুন থেকে এই আন্দোলন শুরু হয়। এ সমর্থনে গত ২৮ জুন অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। এরপর আন্দোলন আরো গতি পায়।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন