ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে নিহত ৫

ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন বিদ্রোহী এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোববার ছত্তিশগড়ের গভীর বনাঞ্চলে মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

নকশাল বিদ্রোহীদের দশক ধরে চলা এ বিদ্রোহে দশ হাজারের বেশি মানুষ মারা গেছে। যদিও এই বিদ্রোহী গোষ্ঠীর দাবি তারা মধ্য অঞ্চলে প্রান্তিক আদিবাসীদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর ভারতীয় বাহিনী দীর্ঘস্থায়ী এই সশস্ত্র সংঘাত দমনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এতে ২০২৪ সালে প্রায় ২৮৭ জন বিদ্রোহী নিহত হয়েছে।

পুলিশ জানায়, বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ছত্তিশগড় রাজ্যের আবুঝমারহ জেলায় শনিবার গভীর রাতে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল থেকে যুদ্ধের পোশাক পরা চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাণ হারিয়েছেন একজন পুলিশ কনস্টেবলও। ২০২৪ সালে প্রায় এক হাজার সন্দেহভাজন নকশালকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৩৭ জন আত্মসমর্পণ করেছে।

এডি/ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন