সহিংস বিক্ষোভের পর নেপালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্ট করছে সেনাবাহিনী। আবারো বাড়ানো হয়েছে চলাচলে বিধিনিষেধের মেয়াদ। সেইসঙ্গে বজায় থাকছে রাত্রিকালীন কারফিউ। খবর দ্য হিমালয়ান টাইমসের।
নেপালের সেনা সদর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আজ শুক্রবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলাচলের বিধিনিষেধ কার্যকর করা হবে। একইভাবে সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
তবে জরুরি প্রয়োজনে সকাল ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে।
এই বিধিনিষেধের সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, গণমাধ্যম এবং খাদ্য, জ্বালানি, শাকসবজি, দুধ, পানি এবং ওষুধ পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে।
সরকারি অফিস, ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থার যাত্রীরা তাদের বিমানের টিকিট দেখিয়ে ভ্রমণ করতে পারবেন।
নিষেধাজ্ঞার বিষয়গুলো প্রতিটি জেলার সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে স্থানীয় নিরাপত্তা কমিটি নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেইসয্গে সেনাবাহিনী যেকোন সমস্যায় নাগরিকদের নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, জননিরাপত্তা এবং মানবিক সহায়তা বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



