যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে অঙ্গরাজ্যটির ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।
সক কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনাস্থল উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল বা ৬৪ দশমিক ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জনই নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আশপাশের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বা মাটিতে থাকা কারও আহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

