দেশজুড়ে বিক্ষোভের জেরে নিরাপত্তাজনিত কারণে আজ মঙ্গলবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবরদ্য কাঠমান্ডু পোস্টের।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে বলেন, কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলীর কারণে দুপুর ১২ চা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে।
তবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ নেই বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, বিক্ষোভের কারণে বিমানের ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। যার ফলে বিমান ওঠানামা করতে পারছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ারসহ দেশীয় বিমান সংস্থাগুলো সকল ফ্লাইট স্থগিত করেছে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও।
প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সামাজিকমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বরং নতুন উদ্যমে পথে নেমেছেন তরুণরা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


