আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান। এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের আগের তুলনায় সীমিত পরিসরে বিদ্যমান যন্ত্রাংশ ব্যবহার করে ভূগর্ভস্থ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র তৈরি করছে তেহরান। নতুন মার্কিন হামলা এড়াতে আরো ভূগর্ভস্থ উৎপাদনকেন্দ্র নির্মাণের কাজও চলছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌ-শিল্পভিত্তির ৯০ শতাংশ পর্যন্ত ধ্বংস করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের হাতে এখনো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রতিরক্ষা সক্ষমতায় নতুন উন্নয়নের ইঙ্গিত দিয়ে বলেছে, ‘শিগগিরই আপনারা এই হিমশৈলের চূড়ার একটি অংশ দেখতে পাবেন।’
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ষষ্ঠ মাসে গড়িয়েছে। হরমুজ প্রণালি নিয়ে বিরোধ এবং বিশ্ব তেল সরবরাহে এর প্রভাবের কারণে জ্বালানি সংকটও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত শেষ হতে পারে। তবে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


