যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, ‘সাইরেন বাজানো হয়েছে... নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানানো হচ্ছে।’
বিজ্ঞাপন
এর আগে বুধবার বাহরাইন জানিয়েছিল যে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা তিনটি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা