আংশিকভাবে আকাশসীমা খুলে দিল ইরান

আমার দেশ অনলাইন

আংশিকভাবে আকাশসীমা খুলে দিল ইরান
ছবি: সংগৃহীত

আংশিকভাবে নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশটি তার ভূখণ্ডের পূর্বাঞ্চল অতিক্রমকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

বিমান চলাচল কর্তৃপক্ষ আরো জানায়, কিছু বিমানবন্দরও সকাল ৭টায় পুনরায় খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে, ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোর বিশ্লেষণে দেখা যায়, তিন ঘণ্টারও বেশি সময় পরেও কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশপথ অতিক্রম করেনি। সেই সঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে এর আকাশসীমা এড়িয়ে যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন