আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত।

সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ডিমোনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। খবর আলজাজিরার

ইরানের এক সামরিক কর্মকর্তা এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ ।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মকর্তা বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালায়, তাহলে ইরান দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা স্থাপনাটি দেশটির পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত। বহু বছর ধরে এটিকে ইসরাইলের পারমাণবিক গবেষণা ও সক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন