আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

এনডিটিভি

মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

ভারতের ইন্ডিগোর একটি বিমান মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছিল। গত বুধবার বিমানটি নয়াদিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাচ্ছিল। তখনই হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে যায়। ঝড়ের তীব্রতায় বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করছেন। এ সময় অনেকে সৃষ্টিকর্তার নাম জোরে জোরে উচ্চারণ করছিলেন। যিনি ভিডিও করেছেন তার চেহারাতেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।

বিজ্ঞাপন

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাইলট ও ক্রুরা সাধারণ প্রটোকল অনুসরণ করেন ও বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এরপর আতঙ্কিত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। বিমানটি আপাতত গ্রাউন্ডে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ শেষে এটি আবারও আকাশে উড়বে।

ওই বিমানের এক যাত্রী জানান, আমি বিমানে ছিলাম এবং বাড়িতে যাচ্ছিলাম। এটি ছিল সাক্ষাৎ মৃত্যুর অভিজ্ঞতা। বিমানের নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ চিৎকার করছিল। সবাই ভয় পেয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন