কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সংলাপের পরিবর্তে বারবার দমন-পীড়নের পথ বেছে নিচ্ছে। জবাবদিহি চাওয়া শিক্ষার্থীদের মোদি সরকার ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কৃষক থেকে শুরু করে অধিকারকর্মী—সব ক্ষেত্রেই একই ধারা দেখা গেছে। তবে এবার সরকার আরো এক ধাপ এগিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধেই রাষ্ট্রশক্তি প্রয়োগ করেছে।
সোনিয়া গান্ধী বলেন, ‘মোদি সরকার নিয়মিতভাবে সংলাপের বদলে সহিংসতার পথ বেছে নেয়। কৃষক থেকে অধিকারকর্মী—সব ক্ষেত্রেই একই চিত্র দেখা গেছে। এবার সরকার আরো এক ধাপ এগিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধেই রাষ্ট্রশক্তি প্রয়োগ করেছে।’
তিনি আরো বলেন, ‘দেশের ভবিষ্যৎ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও জাতি গঠনের কারিগরদের প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে তাদের ওপর রাষ্ট্রের দমনমূলক শক্তি প্রয়োগ করা হয়েছে। এ ঘটনা ক্ষমার অযোগ্য।’
সোনিয়া গান্ধী বলেন, ‘বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারের জবাবদিহি এড়িয়ে যাওয়ার মনোভাবই শিক্ষার্থীদের আন্দোলনের মূল কারণ। শিক্ষার্থীদের প্রতিবাদ স্বাভাবিক, কারণ তারা একটি অনিশ্চিত ও হতাশাজনক শিক্ষাব্যবস্থার মুখোমুখি। তাদের উদ্বেগ ও দাবি শোনার পরিবর্তে সরকার দমনমূলক আচরণ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’
সূত্র: দ্য হিন্দু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


