বৈশ্বিক অর্থনীতির বড় ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে: আইএমএফ

আমার দেশ অনলাইন

বৈশ্বিক অর্থনীতির বড় ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, তার বড় অংশ ইতোমধ্যেই ঘটে গেছে।

বিজ্ঞাপন

ওয়াশিংটনে অনুষ্ঠিত বসন্তকালীন বৈঠকে সংস্থাটি নতুন অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করে জানায়, সংঘাত এখনই থেমে গেলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমে যাবে।

আইএমএফ আরও সতর্ক করে বলেছে, সংঘাত দীর্ঘায়িত হলে এবং অবকাঠামোগত ক্ষতি বাড়তে থাকলে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় ২ শতাংশে নেমে আসতে পারে। পাশাপাশি আগামী বছরে মুদ্রাস্ফীতি ৬ শতাংশের বেশি হতে পারে।

সংস্থাটির বিশেষজ্ঞদের মতে, এই প্রভাব সব দেশ সমানভাবে অনুভব করবে না। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।

তারা আরও জানায়, উন্নয়নশীল দেশগুলো এই সংকটের প্রভাব উন্নত দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণভাবে অনুভব করবে। বিশেষ করে জ্বালানি আমদানি-নির্ভর অর্থনীতিতে চাপ বেশি পড়বে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা চলতে থাকলে খাদ্য, জ্বালানি ও পরিবহন খাতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান উত্তেজনা দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন