পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছে আরো ১৪ জন। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়।

তিনি আরো বলেন, ‘আমরা এই মানবিক অপরাধ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাই।’

বিজ্ঞাপন

মঙ্গলবার গভীর রাতে হওয়া এই হামলা ছিল গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী।

পাকিস্তানি সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ‘জঙ্গিদের আস্তানা ও অন্যান্য স্থাপনায়’ হামলা চালিয়েছে পাকিস্তান।

খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, স্পেরা জেলার একটি বাড়িতে চালানো হামলায় ৯ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। পাশের পাক্তিকা প্রদেশে বারমাল জেলায় আলদা হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালায় সন্ত্রাসীরা। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানে জঙ্গিবাদ একটি অভ্যন্তরীণ বিষয়।

সূত্র: রয়টার্স/আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন