রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ৭ থেকে ১০ মে সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রাশিয়ার ক্রেমলিন প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে জানা যায়, প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

ক্রেমলিন প্রেস সার্ভিসের তথ্যমতে, সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেয়ার প্রধান প্রধান দিকগুলো আলোচনা করবেন দু’নেতা। এর মধ্যে রয়েছে চীন-রাশিয়া ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলি।

এছাড়া দু’নেতা বেশ কয়েকটি চুক্তিতে সই করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, চীনের রাষ্ট্রপতি ৯ মে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন