আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু

আমার দেশ অনলাইন

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই রমজান শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, দেশে আগামীকাল বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন