মুখরক্ষা করার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান

আমার দেশ অনলাইন

মুখরক্ষা করার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য একটি ‘সম্মানজনক’ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন শান্তি আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।

এদিকে পাকিস্তান সফরে রয়েছে ইরানি প্রতিনিধিদল। যদিও ইরান বলেছে যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

মুখপাত্র বলেন, ‘আমাদের সামরিক বাহিনী প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে। আর শত্রুপক্ষ যে যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে, তা থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে।’

এই বিবৃতিটি এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...