ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। সবশেষ শনিবার জর্ডানে ইরানের হামলায় মারা যান দুই সেনা। এ ছাড়া ৪৩০ জনেরও বেশি সেনা আহত ও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
যুদ্ধ শুরুর পর প্রথম প্রাণহানির ঘটনা ঘটে ১ মার্চ। ওই দিন কুয়েতের একটি বেসামরিক বন্দরে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।
একই দিনে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের আরেকটি হামলায় আহত হওয়া এক মার্কিন সেনা সম্প্রতি মারা গেছেন।
এরপর ১২ মার্চ ইরাকে মার্কিন সামরিক অভিযানে সহায়তাকারী একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে আরো ছয়জন সেনা নিহত হন।
এ ছাড়া ১ জুলাই আরব সাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে মার্কিন নৌবাহিনীর এক পাইলট নিহত হন। নৌবাহিনী জানায়, এ দুর্ঘটনা শত্রুপক্ষের কোনো হামলার কারণে ঘটেছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


