শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার
ছবি: সংগৃহীত

একটানা দর কষাকষি, শর্ত-পাল্টা শর্তের পরে অবশেষে দ্বিতীয়বার ভারতের কেন্দ্রীয় সঙ্গে আলোচনার টেবিলে বসে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির ভিপি হাউসে দু’ঘণ্টার বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের শর্তে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন সিজেপি প্রতিনিধিরা।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। তাদের দাবি, এই বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি মোদি সরকার। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো একদিন সময় চেয়েছে কেন্দ্র। শনিবার ফের দুই পক্ষের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি, সরকার শিগগিরই তাকে অপসারণ করবে। সরকার দুটি দাবিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে: আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন