যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে ৬ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে ৬ জনের মৃত্যুর আশঙ্কা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় যাত্রীবাহী ব্যক্তিমালিকানাধীন ‘লিয়ারজেট-৫৫’। ৬ জনকে নিয়ে বিমানটি মিজৌরির স্প্রিং ফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হয়েছিল।

ফ্লাইটটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স সংস্থা জেট রেসকিউ জানিয়েছে, বিমানে একজন শিশু রোগী, তার সঙ্গে থাকা একজন ব্যক্তি এবং ৪ জন ক্রু ছিলেন। এই মুহূর্তে আমরা কোনো জীবিত ব্যক্তির বিষয়ে নিশ্চিত নই।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের সংখ্যা নিশ্চিত নয়।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বলেছেন, জরুরি প্রতিক্রিয়ার জন্য রাজ্যের সব পরিষেবা প্রস্তুত।

বিধ্বস্ত হওয়ার পর নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে।

মাত্র দুদিন আগেই ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় পোটোম্যাক নদীর ওপর। ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা থেকে উড্ডয়ন করা বিমানটিতে ৬৪ জন যাত্রী ছিলেন, আর হেলিকপ্টারে ছিলেন ৩ সেনাসদস্য। সবাইকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন