রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ ১১৪
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১১৪ জন। এছাড়া তিনজন ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, রাশিয়া থেকে ৩১ জনকে পেরুতে ফিরিয়ে আনা হয়েছে। আরো কয়েকজনকে দেশে ফেরাতে মস্কো ও ওয়ারশতে থাকা পেরুর কনস্যুলার কর্মকর্তারা কাজ করছেন।

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য ভুয়া চাকরির প্রস্তাবে সাড়া না দিতে নাগরিকদের সতর্ক করেছে পেরু। এসব প্রস্তাবের মাধ্যমে মানব পাচারের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া পেরুর নাগরিকদের পরিবারের সদস্যরা লিমায় রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে নিখোঁজ ও আহত স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে অন্তত ১৫০ জন নিহত হওয়ার দাবি করা হলেও এ সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

নিখোঁজ নাগরিকদের সন্ধানে পেরু সরকার আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহায়তা চেয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন