কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধী চীন ও পাকিস্তান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধী চীন ও পাকিস্তান

কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে চীন ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জম্মু ও কাশ্মীর বিরোধসহ সব অমীমাংসিত সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চার দিনের চীন সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘জম্মু ও কাশ্মীর বিরোধ ইতিহাসের একটি অংশ এবং জাতিসংঘের সনদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এর যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত বলে মনে করে চীন।’

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, ‘উভয় দেশ যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেয়।’

ভারতের একতরফাভাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও চীনের যৌথ অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন