হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, খবর জিও নিউজ-এর।
প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড এই অর্থ ব্যয়ের ইঙ্গিত দিলেও, তারা বাইরের কোনো মনিটরকে চুক্তি তদারকির অনুমতি দিতে নারাজ। আলোচকরা এখনও চুক্তির আর্থিক দিক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় একই ধরনের তদন্ত নিষ্পত্তিতে অর্ধেক পরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছিল। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ডিউক বিশ্ববিদ্যালয় ও ডিউক ল জার্নালের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগে তদন্ত শুরু করেছে।
শিক্ষা বিভাগ জানিয়েছে, ডিউক ল জার্নালের সদস্য নির্বাচনে সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হয় কিনা, তা তদন্তের আওতায় রয়েছে। মার্কিন সচিবদের চিঠিতে বলা হয়েছে, জাতিগত পছন্দের কারণে ডিউকের নিয়োগ ও বৃত্তি নীতিতে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ব্রাউন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ পেয়েছে এবং ৫১০ মিলিয়ন ডলার অনুদান আটকে রাখার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের অধীনে, DEI (Diversity, Equity, Inclusion) কর্মসূচির বিরোধিতায় একাধিক বিশ্ববিদ্যালয় ফেডারেল তহবিল হ্রাসের মুখে পড়েছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে, DEI কার্যক্রম প্রান্তিক গোষ্ঠীর প্রতি ঐতিহাসিক বৈষম্যের সংশোধনমূলক উদ্যোগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

